• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সোশ্যাল মিডিয়া

ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দোয়া চেয়েছেন স্নিগ্ধ

নিজস্ব প্রতিবেদক
  ৩০ মার্চ ২০২৬, ০০:৩২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উত্তরার আজমপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে পানি ও বিস্কুট বিতরণের সময় পুলিশের গুলিতে নিহত শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র বাবা মীর মুস্তাফিজুর রহমান মেজর হার্ট অ্যাটাক করেছেন। সোমবার বাবার অপারেশনের বিষয়টি উল্লেখ করে দেশবাসীর কাছে দোয়া চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মুগ্ধ’র ভাই মীর স্নিগ্ধ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার রাত ৮টায় নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়ে স্নিগ্ধ লিখেছেন, আমাদের আব্বু হঠাৎ করেই একটি মেজর হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। এতদিন পর্যবেক্ষণের পর এনজিওগ্রামে দেখা গেছে, তার হৃদয়ে অসংখ্য ব্লক ধরা পড়েছে। এত বছরেও আব্বুকে কখনো এত বড় অসুস্থতায় পড়তে দেখিনি। ছোটখাটো অসুখ হলে তিনি নিজেই ওষুধ খেয়ে সুস্থ হয়ে যেতেন, আমাদের জানাতেনও না।

আমাদের সবার মাঝে আব্বুই সবচেয়ে সাহসী মানুষ। সবসময় আমাদের সাহসী হতে এবং শক্ত থাকতে শিখিয়েছেন। কিন্তু আগামীকাল আব্বুর অপারেশন—এই কথাটা ভাবতেই মনটা ভারী হয়ে যাচ্ছে।

মুগ্ধকে হারানোর পর থেকেই আব্বু ধীরে ধীরে অনেকটা ভেঙে পড়েছিলেন। বাইরে থেকে হয়তো বোঝা যেত না, কিন্তু ভেতরে ভেতরে তিনি অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিলেন। আর আজ সেই মানুষটিই হার্ট অ্যাটাকের রোগী। আপনারা যে মানবিক মুগ্ধকে দেখেছেন, সে ছিল পুরোপুরি আব্বুরই প্রতিচ্ছবি।

আমার রাজনীতিতে যুক্ত হওয়ার পেছনেও আব্বুর হাতটাই সবচেয়ে বড়। আমার বাবা বিএনপি দলটাকে অনেক বিশ্বাস করেন। বিএনপির ত্যাগী কর্মী বলতে যাদের বোঝায়, আব্বু তাদের মধ্যে একজন। অনেকেই জানেন না, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন ৯০-এর দশকে। কিন্তু আমরা ৩ ভাই সবসময় অরাজনৈতিক ছিলাম। তার জন্যই আমার প্রতি কঠোর নির্দেশ ছিল, রাজনীতি করলে এই দল থেকেই করতে হবে।

জানি না, এই দলটা একজন শহীদের পিতার বিশ্বাস রাখতে পারবে কি না। ডাক্তার বলেছেন, কালকের অপারেশন করতে ৩ ঘণ্টারও বেশি সময় লাগবে। নিশ্চয়ই আল্লাহ সবার জীবনের সর্বোত্তম পরিকল্পনাকারী। আমরা বিশ্বাস করি, আল্লাহ যা করেন তার মাঝেই কোনো না কোনো কল্যাণ লুকিয়ে থাকে। একজন বীরের বাবার জন্য আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করছি।

প্রসঙ্গত, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিলেন ২০২৪ সালের বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং শিক্ষার্থী। তিনি ১৮ জুলাই উত্তরার আজমপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে পানি ও বিস্কুট বিতরণের সময় পুলিশের গুলিতে নিহত হন। মুগ্ধর জন্ম ঢাকার উত্তরায় এক মুসলিম পরিবারে, যদিও তার আদি নিবাস ব্রাহ্মণবাড়িয়ার রামরাইলে। তার বাবার নাম মীর মুস্তাফিজুর রহমান এবং জমজ ভাইয়ের নাম মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুর আগে তিনি ঢাকার বিইউপি (BUP) থেকে এমবিএ করছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন। মৃত্যুর কিছুক্ষণ আগে পানি বিতরণের সময় তার বলা পানি লাগবে কারও, পানি? বাক্যটি জুলাই অভ্যুত্থানের অন্যতম একটি প্রতীকে পরিণত হয়েছে।

আরএ

  • অসুস্থ
  • সোশ্যাল মিডিয়া
এ সম্পর্কিত আরও খবর
হঠাৎ অসুস্থ সোনিয়া গান্ধী, ভর্তি দিল্লির হাসপাতালে
হঠাৎ অসুস্থ সোনিয়া গান্ধী, ভর্তি দিল্লির হাসপাতালে
ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা
ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
ভাইরাল হাসনাত আবদুল্লাহর পোস্ট
ভাইরাল হাসনাত আবদুল্লাহর পোস্ট
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।